অনুভূতির রহস্য!
বিজ্ঞান মানুষের চলতি পথের মৌলিক ও গুরুত্বপূর্ণ পাথেয়। মানুষ আদিকাল থেকে সৃষ্টির রহস্য উদঘাটনে উঠে-পড়ে লেগে আছে। এই চেষ্টার ফলশ্রুতিতে মানুষ অনেক রহস্য উদঘাটনও করেছে। হ্যাঁ, সেই রহস্যময়ী বিজ্ঞান নিয়েই আজকের আর্টিকেল। আপনি যখন আঘাত পান। তখন নিশ্চিয়ই অনেক ব্যথা অনুভূত হয়। বিজ্ঞান এই ব্যাথা পাওয়ার রহস্য পেয়েছে নিউরনের কারসাজিতে। আপনার চামড়ার নিচে নিউরন নামক একধরনের স্নায়ুকোষ ও বিভিন্ন ধরনের নার্ভ ফাইবার ওঁৎ পেতে রয়েছে। যেই কোষগুলোর সংযোগ রয়েছে আপনার ব্রেইনের সাথে। আপনার ব্রেইনও নিউরন নামক এই স্নায়ুকোষ দিয়ে তৈরি। যাতে প্রায় ১০,০০০ কোটি কোষ রয়েছে। প্রত্যেকটি কোষের ব্যস ৬ মাইক্রন থেকে ১২০ মাইক্রন পর্যন্ত হতে পারে। এই স্নায়ুকোষ বিভিন্ন অংশে বিভক্ত। প্রধানত এই স্নায়ুকোষ দুই অংশে বিভক্ত। কোষদেহ ও প্রলম্বিত অংশ। এর প্রলম্বিত অংশে দুটি অংশ অ্যাক্সন ও ডেনড্রাইট থাকে। আপনার অনুভূতির রহস্যে মূলত এই দুটি অংশ রয়েছে। অ্যাক্সন উদ্দীপনা রিসিভ করে এবং পরিবহনের কাজ করে। অ্যাক্সন উদ্দীপনা গ্রহণ করে পরবর্তী নিউরনে দেয় এবং সেটা তার পরবর্তী নিউরনে দেয়। দুটি নিউরনে অ্যাক্সন এবং ডেনড্রাইট এর মধ্য...