করোনাভাইরাসের ইতিকথা।
ইংরেজিতে "corona" মানে "crown"। আর এর অর্থ হচ্ছে মুকুট। এটা এজন্য নামকরণ করা হয়েছে যে, এ ভাইরাসের গায়ে মুকুটের মতো অনেকগুলো অঙ্গানু রয়েছে। করোনাভাইরাস হচ্ছে একটি ভাইরাস শ্রেণি। এই শ্রেনির ভাইরাস বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। এই ভাইরাস বাদুড় বহন করে। বাদুড় থেকে মানুষের মাঝে এটা ছড়ায়। অনেকেই হয়তো ছোটবেলা থেকেই বড়দের মুখে শুনে থাকবেন বাদুড়ে খাওয়া ফল না খেতে। এতে কঠিন রোগ হয়। সঠিক ই শুনতেন। ওরা করোনাভাইরাস বহন করে। যদিও অনেকে বলে থাকে এটা চীনের ল্যাবে তৈরি হয়েছে। এই কথাটা ভুল। এটা কি হতে পারে যে মানুষ একটা জীব সৃষ্টি করে জীবন দিবে? সর্বোচ্চ তারা সেটাকে হয়তো ল্যাবে সংগ্রহ করতে পারে কিন্তু সৃষ্টি করতে পারে না। এটি নিতান্তই আল্লাহর সৃষ্টি এবং বাদুড়ের মাধ্যমে বাহিত হয়। এ ভাইরাস প্রথম কখন হানা দিয়েছিলো? ২০০২ সালে। তখন থেকেই এই ভাইরাস মানুষে ছড়িয়েছে এবং আজও। ২০০২ সালে করোনাভাইরাস যেই রোগটি সৃষ্টি করেছিলো তার নাম হচ্ছে SARS-CoV-2। এর সম্পূর্ণরূপ হচ্ছে Severe Acute Respiratory Syndrome- Corona Virus - 2002 । ২০০২ সালে হওয়ায় এর শেষে ২ দেয়া হয়েছে। এই রোগটি বর্তমান কোভিড-১৯ এর মতো...